টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প

উদ্ভিদের লাল তালিকাকরণ

বাংলাদেশের উদ্ভিদের লাল তালিকা দেশের অভ্যন্তরিন উদ্ভিদ প্রজাতির হুমকির মাত্রার উপর ভিত্তি করে করা হয়েছে। টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম (বিএনএইচ) ও আইইউসিএন বাংলাদেশ যৌথভাবে কাজ করছে যা বাংলাদেশ বন অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। 'ডেভেলপিং বাংলাদেশ ন্যাশনাল রেড লিস্ট অব প্ল্যান্টস অ্যান্ড ডেভেলপিং ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি অব ইনভেসিভ এলিয়েন স্পিসিজ অব প্ল্যান্টস ইন সিলেক্টেড প্রটেক্টেড এরিয়াস' শীর্ষক উপ-প্রকল্পটির লক্ষ্য লাল তালিকায় থাকা মোট এক হাজার উদ্ভিদ প্রজাতি যাচাই এবং বিদেশি আগ্রাসী উদ্ভিদের (আইএএস) ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন।

২০২১ সালের আগস্ট-ডিসেম্বর মাসে আইইউসিএন বাংলাদেশ উদ্ভিদ বিশেষজ্ঞ, বন বিভাগ এবং বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের সহযোগিতায় আইইউসিএন গাইডলাইন ব্যবহার করে উদ্ভিদের লাল তালিকা প্রস্তুত ও মূল্যায়নের জন্য তৃতীয় কর্মশালার আয়োজন করে। পরবর্তীতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণে আইইউসিএনের সহায়তায় ১৬টি পর্যালোচনা কর্মশালার মাধ্যমে বাংলাদেশের ২১৮টি উদ্ভিদ প্রজাতির প্রকৃত অবস্থা লাল তালিকায় উপস্থাপন করা হয়।

এর মধ্যে ২টি প্রজাতি বিলুপ্ত, ২৮টি প্রজাতি বিপন্ন, ৬৫টি প্রজাতি সকটাপন্ন, ১২টি প্রজাতি ঝুকিপূর্ণ এবং ৫৯টি প্রজাতি কম উদ্বেগের মধ্যে রয়েছে। সকল পক্ষ এই ৫০ টি তথ্য-ঘাটতি প্রজাতির সংরক্ষণ প্রচেষ্টার সমর্থনে ঐক্যবদ্ধ। এছাড়াও, ৫ টি রক্ষিত অঞ্চলে মোট ১৬ টি ভিনদেশি আগ্রাসী উদ্ভিদ প্রজাতি (এআইএস) হিসাবে চিহ্নিত করা হয়েছে। আইইউসিএন ক্যাটাগরিতে রয়েছে ৭ প্রজাতির মেজর কনসার্ন, ৩ প্রজাতির মাঝারি, ৫ প্রজাতির মাইনর এবং ১ প্রজাতির ন্যূনতম উদ্বেগ।

বাংলাদেশে উদ্ভিদের লাল তালিকা দেশে সংরক্ষণ পরিকল্পনা ও জীববৈচিত্র্য ব্যবস্থাপনায় একটি মূল্যবান হাতিয়ার হিসেবে কাজ করছে। এটি উদ্ভিদ বৈচিত্র্যের গুরুত্ব এবং বিপন্ন উদ্ভিদ প্রজাতি রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়তা করছে। আবাসস্থল পুনরুদ্ধার এবং সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনার মতো সংরক্ষণ ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে অনেক উদ্ভিদ প্রজাতির বিলুপ্তি রোধ করা এবং বাংলাদেশের সমৃদ্ধ উদ্ভিদ বৈচিত্র্যের দীর্ঘমেয়াদী বেঁচে থাকা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

আইইউসিএন ১০০০ উদ্ভিদ প্রজাতির উদ্ভিদ স্থিতির লাল তালিকা (২০২৩)

 

Plant Group Red List Category
RE EW CR EN VU NT LC DD Total
Pteridophyte 0 0 0 2 0 0 0 0 2
Gymnosperm 0 0 1 1 2 0 0 0 4
Early Angiosperm 1 0 0 19 23 7 8 36 94
Monocot 0 1 3 10 22 3 20 13 72
Eudicot 6 0 1 95 215 59 243 209 828
Total 7 1 5 127 262 69 271 258 1000
en_USEnglish
Verified by MonsterInsights