প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ
প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হ'ল সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা উন্নত করা এবং নির্দিষ্ট এলাকাগুলিতে বন-নির্ভর জনগোষ্ঠীর জন্য বিকল্প আয় সৃষ্টির কার্যক্রমের অ্যাক্সেস বাড়ানো। এর ফলে অর্জিত হবে: (১) বনজ সম্পদের সরকারী খাতের ব্যবস্থাপনা উন্নয়ন এবং বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি এবং (২) বন নির্ভর জনগোষ্ঠীকে বিকল্প জীবিকা প্রদানের মাধ্যমে বনজ সম্পদের প্রত্যক্ষ নির্ভরতা ও শোষণ হ্রাস করা এবং বনের বাইরে বৃক্ষাচ্ছাদনের উপযুক্ত পরিবেশ উন্নত করা। সেইসাথে, এর ফলে বনাঞ্চল এবং বাস্তুতন্ত্রের কার্যকারিতার চূড়ান্ত উন্নতি, উপকূল সুরক্ষা এবং নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ কিছু অতিদরিদ্র-দরিদ্র ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ নিম্নে তুলে ধরা হলোঃ
- বন কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সাংগঠনিক বা প্রাতিষ্ঠানিক কার্যক্রম ও তথ্য ব্যবস্থা শক্তিশালীকরণ;
- বন পুনরুদ্ধার, বন্যপ্রাণী সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বাস্তুতন্ত্র পরিষেবা বৃদ্ধির জন্য সহযোগিতামূলক বন ও সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনা জোরদার করা;
- বন আহরণ হ্রাস ও পরিবেশের উন্নয়নে বন সম্প্রসারণ সেবা ও বন বহির্ভূত এলাকায় (টিওএফ) বৃক্ষরোপণসহ বিকল্প আয়বর্ধক কার্যক্রমে (এআইজিএ) প্রবেশাধিকার বৃদ্ধি করা;
- বন পুনরুদ্ধার এবং বন বহির্ভূত বৃক্ষাচ্ছাদন পর্যবেক্ষণ করা।

