সুফল প্রকল্পের আওতায় বাংলাদেশের ৫টি ঝুঁকিপূর্ণ ও দরিদ্র উপজেলা যেমন ফরিদপুর সদর, মহেশখালী, নোয়াখালী সদর, ভোলা সদর এবং পটুয়াখালী সদরকে মডেল উপজেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। দক্ষ বনকর্মীদের সহায়তায় বনজ সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং বন সংরক্ষণ ও সম্প্রসারণে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের ভিত্তিতে এসব এলাকায় নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুফল প্রকল্পের সহায়তায় এসব উপজেলায় ৫ লাখ চারা বিতরণ করা হয়েছে যা শেষ পর্যন্ত বসতভিটা ও বিভিন্ন প্রান্তিক জমিতে রোপণ করা হয়। এছাড়াও, অনেক স্থানীয় জনগোষ্ঠীকে বীজতলা উৎপাদন, চারা প্রস্তুতকরণ এবং রোপণে নিযুক্ত করা হয়েছে, যা তাদের জীবনযাত্রার উন্নতির সুযোগ দিয়েছে।
মডেল উপজেলা লক্ষ্যমাত্রা-
| Plantation_Types | Category | Units | Seedlings/ha | 2018-2019 | 2019-2020 | 2020-2021 | 2021-2022 | 2022-2023 | 2023-2024 | Total |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ToF: Model Upazila | Fast | Lac seedlings | 100000 | 0 | 1.5 | 2.1 | 1.4 | 0 | null | 5 |

