এই কম্পোনেন্টটি জরিপ, সামাজিক নিরীক্ষা, তৃতীয় পক্ষের পর্যবেক্ষণ, ভূ-স্থানিক পর্যবেক্ষণ এবং প্রশাসনিক রেকর্ড বিশ্লেষণ সহ প্রকল্পের প্রতিবেদন এবং এমএন্ডই সম্পর্কিত সমস্ত কার্যক্রমকে অর্থায়ন করবে। বনের তালিকা এবং বনের বাইরে গাছের নতুন মডিউলটি কম্পোনেন্ট ১ এর অধীনে অর্থায়ন করা হবে।
প্রকল্প কম্পোনেন্ট টেবিল
প্রকল্প কার্যক্রম চারটি (৪) কম্পোনেন্টের অধীনে বাস্তবায়িত হবে:
| ক্রমিক নং | শিরোনাম | সাব-কম্পোনেন্টসমূহ |
|---|---|---|
| কম্পোনেন্ট- ১ | প্রাতিষ্ঠানিক ও তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ এবং প্রশিক্ষণ | সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিকীকরণ, অবক্ষয়িত ও বৃক্ষশূণ্য বন পুনঃপ্রতিষ্ঠা, উপকূলীয় সবুজ বেষ্টনী ও মাঠ পর্যায়ের অবকাঠামোসমূহ, রক্ষিত এলাকা ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা উন্নয়ন। |
| কম্পোনেন্ট- ২ | সহযোগিতামূলক বন ও রক্ষিত এলাকা ব্যবস্থাপনা জোরদারকরণ | সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিকীকরণ, অবক্ষয়িত ও বৃক্ষশূণ্য বন পুনঃপ্রতিষ্ঠা, উপকূলীয় সবুজ বেষ্টনী ও মাঠ পর্যায়ের অবকাঠামোসমূহ, রক্ষিত এলাকা ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা উন্নয়ন। |
| কম্পোনেন্ট- ৩ | বিকল্প আয়বর্ধক কাজের সুযোগ বৃদ্ধি, বন সম্প্রসারণ পরিষেবা এবং বন বহির্ভূত এলাকায় বৃক্ষ রোপণ | জনসংহতি ও সংগঠন, বিকল্প আয়বর্ধক কাজ, বন সম্প্রসারণ সেবা এবং বন বহির্ভূত এলাকায় বৃক্ষ রোপণ। |
| কম্পোনেন্ট- ৪ | প্রকল্প ব্যবস্থাপনা, পরিবীক্ষণ ও অভিজ্ঞতা অর্জন | প্রকল্প ব্যবস্থাপনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও রিপোর্টিং। |

